Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

শ্রীদেবীর জন্মদিনে মেয়ে জাহ্নবীর বার্তা

শ্রীদেবী ও জাহ্নবী কাপুর । ছবি: গুগল

ভারতীয় সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন আজ, ১৩ আগস্ট। বেঁচে থাকলে এ বছর তার ৬১তম জন্মবার্ষিকী পালিত হতো। অভিনেত্রীর বিশেষ এই দিনে তাকে স্মরণ করেছেন তার স্বামী বনি কাপুর ও তার দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

মায়ের জন্মদিনে সকালেই জাহ্নবী কাপুর হাজির হয়েছিলেন ভারতের তিরুপতি মন্দিরে। এরপর সকালেই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করে অভিনেত্রী ইংরেজিতে লেখেন, ‘শুভ জন্মদিন মা। তোমাকে ভালবাসি।’

জাহ্নবী কাপুরের পোস্টের স্ক্রিন শট । ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

জাহ্নবীর পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায় তিরুপতি মন্দিরের সিঁড়ি। এরপর ছিল শ্রীদেবীর সাথে জাহ্নবী তার ছোটবেলার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছেন তিনি। সবশেষে দেখা গেছে বর্তমান সময়ের জাহ্নবীকে, যেখানে তিনি সেজেছেন দক্ষিণ ভারতীয় গেটআপে।

‘ধড়ক’ খ্যাত অভিনেত্রীর পোস্ট দেখে ধারণা করা যাচ্ছে, মায়ের জন্মদিন উপলক্ষে মন্দির দর্শনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহ্নবী।

প্রসঙ্গত, প্রায় পাঁচ দশক ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন শ্রীদেবী। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীকালে বলিউড তো বটেই, তিনি দাপটের সাথে অভিনয় করেছেন তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতে। ১৯৬৩ সালের ১৩ অগস্ট শ্রীদেবী জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুতে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ৫৪ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share