Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

শুটিং সেটে রক্তাক্ত ফাল্গুনী চ্যাটার্জি

অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি | ছবি: টাইমস নাও

সৃজিত মুখার্জির ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার শুটিংকালে গুরুত্বর আহত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাও-য়ের খবরে, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ শুটিংয়ের মাঝে হঠাৎ এ অভিনেতার উপর কাচ ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় অভিনেতা ফাল্গুনীকে তাৎক্ষণিক নেওয়া হলে, তার ডান হাঁটুর নিচে দুইটি সেলাই করে বেড রেস্ট ও আগামী দুদিন গোসল করতেও না করেছেন।

তবে অভিনেতা ফাল্গুনী জানিয়েছেন, ‘ছবিটির যে দৃশ্যের শুটিং করছিলাম তা আমাকে ছাড়া অসম্ভব, তাই ছুটি না নিয়ে যথাসময়ে শুটিংয়ে পৌঁছে যাবো।’

অভিনেতার দুর্ঘটনার খবর তার ছেলে অভিনেতা আবীর চ্যাটার্জিকে জানানো হলে, তিনি ছুটে যান হাসপাতালে। সেখান থেকে চিকিৎসার পরে বাবাকে নিয়ে বাড়ি ফেরেন আবীর।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে ফাল্গুনী ছাড়াও রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্রসহ আরও অনেকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২৬ বছর বয়সে হলিউড কাঁপাচ্ছেন ক্যারি বার্কার

১০৮ মিলিয়ন আয় হলিউডে সাধারণত বড় বাজেট, তারকাখচিত অভিনয়শিল্পী ও বিশাল বিপণন প্রচারণাকেই সাফল্যের চাবিকাঠি মনে…

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাতের রিভিউ, মুগ্ধ নির্মাতা

প্রাণবন্ত রিভিউ গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকমহলেও…

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…
0
Share