Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

শাহরুখ-প্রিয়াঙ্কার দশকব্যাপী মান-অভিমান ভাঙার সুযোগ কলকাতায়  

প্রিয়াঙ্কা চোপড়ার সাথে শাহরুখ খানের প্রেম। এমন গুঞ্জন প্রায়ই শোনা যেত মিডিয়াপাড়ায়। এমনকি একই ডেনিম জ্যাকেট গায়ে দিয়ে দুজনের ভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টিও প্রেমের নামান্তর কল্পনা করে ছড়িয়েছে বহু আলাপ। এভাবেই সময় গড়াতে থাকে এবং বলিউড ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান প্রিয়াঙ্কা।

অন্যদিকে, শাহরুখ আবার চেনারূপে ফিরছেন। প্রাসঙ্গিক হয়ে উঠছেন আরো বেশি। তবে এই সম্পর্ক আর বিচ্ছেদের গুঞ্জনের পর থেকে এ যাবৎকালে আর একসাথে দেখা যায়নি দুইজনকে।  

তবে এবার শোনা যাচ্ছে, কলকাতাতে দুই দশক পর মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ আর প্রিয়াঙ্কা। কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।

মুখোমুখি কি হবেন তারা? কিংবা মায়ানগরী থেকে বহুদূরে এই কলকাতাতেই মিটবে শাহরুখ-প্রিয়াঙ্কার মান-অভিমান? এমন সব কৌতূহল অস্বাভাবিক নয়!

প্রতিবারের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো। সালমান খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, রীতিমত সবাই তালিকায়।  

প্রাথমিকভাবে সূত্র মারফত খবর, আগামী ২২ মার্চ ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ এবং ‘ভাইজান’ সালমান। শাহরুখ আসবেন কেকেআর তারকাদের উৎসাহ দিতে। আর সালমান আসবেন নিজের পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর প্রমোশনে।

জানা গেছে, অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে পারফরম করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ আহুজা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। এছাড়া আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে শনিবারের ইডেনে চাঁদের হাত বসতে চলেছে।

অতিথি তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত করিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে সকলেই উপস্থিত থাকছেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না! কিন্তু শাহরুখ-প্রিয়াঙ্কা একমাঠে থাকলে যে দুই তারকার অনুরাগী শিবিরের উন্মাদনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share