Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

শাকিব খানের ‘তাণ্ডব’-এর শুটিংয়ের সময় স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামে এক স্টান্টম্যান মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, দুপুরে শট দেওয়ার পর মনির সুস্থই ছিলেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

রাজশাহী নগরের হাইটেক পার্কে সিনেমার সেটে শুটিং চলছিল। কলাকুশলীদের ভাষ্য, সেখানেই মনিরের শরীর খারাপ লাগে।

নারায়ণগঞ্জের বাসিন্দা মনির দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন।

আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমার কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আসন্ন ঈদে মুক্তি পাবে তাণ্ডব। এতে অভিনয় করছেন শাকিব খান ও সাবিলা নূর। এটি বড় পর্দায় সাবিলার প্রথম কাজ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share