Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

শাকিবের সাথে সম্পর্কের নিয়ে কোনো মিথ্যাচার করিনি- বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা শাকিব খান | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় বেসে বেড়াচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ের খবর। সেই সাথে আলোচনায় রয়েছে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও। এই প্রসঙ্গে অপু বিশ্বাস এখনই কিছু না বললেও বুবলী বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন তার প্রতিক্রিয়া।

গণমাধ্যমের সাথে আলাপকালে শাকিব খানের পরিবারের পক্ষ থেকে করা নানান অভিযোগের বিষয়টি স্বীকার করে চিত্রনায়িকা বুবলী জানিয়েছেন, ‘হ্যাঁ, সংবাদটা আমি দেখেছি। দেখুন নিউজে ঘনিষ্ঠ সূত্র, পরিবারের এক সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক—এসব সূত্রেই বা কী কথা বলব? নির্দিষ্ট কারও নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো। অভিযোগ ধরে ধরে বলা যেত। আর আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই। তাঁর বাসায় যাওয়া না যাওয়া, মানা করা বা না করা, এটা যেমন শুধু শাকিব খানের সিদ্ধান্ত হতে পারে,  তেমনি আমি যাব কি যাব না, এটা আমারও সিদ্ধান্ত হতে পারে। কারণ, আমাদের সন্তান আছে, আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে। কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়বো না।’

শাকিব সম্পর্কে মিথ্যাচার প্রচার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভবিষ্যতে কেন? আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি, ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো।’

সব শেষে বুবলী বলেন, ‘তার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই। তার এই কথা এত এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর তার সন্তান শেহজাদও এই প্রশ্ন শুনে বলবে ‘নো কমেন্টস’।’

উল্লেখ্য, ব্যক্তি জীবন নিয়ে বেশ লম্বা একটা সময় আলোচনায় রয়েছেন শাকিব খান ও তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি জানা গেছে এইসবে বিরক্ত শাকিব ও তার পরিবার। তাই নতুন করে পরিবারের পছন্দে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share