Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

রোমান্টিক সিনেমা থেকে বিরতি শাহরুখের

শাহরুখ খান । ছবি: সংগৃহীত

বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খান ভবিষ্যতে আর কোনো রোমান্টিক সিনেমায় কাজ করবেন না। হঠাৎ এমনই ইঙ্গিত দিলেন তিনি। এতে কিছুটা হতাশ শাহরুখ ভক্তরাও।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, “শাহরুখ চিরকালের ‘জাওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে শাহরুখ বলেন, “আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন ছোটদের এসব করতে দিন।”

রোমান্টিক ছবিতে শাহরুখের চেয়ে ভালো আর কেউ অভিনয় করতে পারেন না বলে মনে করেন নির্মাতারাও। তবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে শাহরুখ খান ধরা দিয়েছেন অন্য রূপে, নিজের খোলস ছেড়ে অ্যাকশন মেজাজে হাজির হয়েছিলেন তিনি। রোমান্স কিং-কে অ্যাকশন হিরো হিসেবে যে সাদরে গ্রহণ করেছেন ভক্তরাও, তার প্রমাণ বিশ্ব কাঁপানো সিনেমা ‘জাওয়ান‘। তাই ভবিষ্যতে হয়তো এমন সকল গল্পের সিনেমাতেই বেশি কাজ করবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share