Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘রিদম প্লাগড’ সংগীতসন্ধ্যায় গাইবেন তিন শিল্পী

সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার | ছবি: ফেসবুক

আগামী ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তরাঁয় অনুষ্ঠিত ‘রিদম প্লাগড’ শিরোনামে সংগীতসন্ধ্যায় মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার।

গানগুলো আরও মেলোডিনির্ভর ও শ্রুতিমধুর করে তুলতে ‘রিদম প্লাগড’ সংগীতসন্ধ্যায় অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজকরা।  এর আগেও ১৩৮ ইস্ট রেস্তরাঁয় পারফর্ম করেছিলেও পিলু খান ও এলিটা করিম। এবারের আয়োজনে নতুন করে তাদের সাথে যুক্ত হলেন বাপ্পা মজুমদার।

ক্যাফে ১৩৮ এর ফেসবুক পোস্ট

বর্তমানে নিজেদের ব্যক্তিগত কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই তিন শিল্পী। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নতুন একক গান ‘শহরের চোখ’। এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন পিলু খান। যেগুলোর মধ্যে ‘ভালোবাসি হাসির বন্যা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share