Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাশমিকার পর এবার ডিপফেকের শিকার ক্যাট

ক্যাটরিনা কাইফ ও রাশমিকা মান্দানা (বাম থেকে) । ছবি: সংগৃহীত

সম্প্রতি নেট দুনিয়ায় রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে চলমান চর্চার মাঝে ৮ নভেম্বর সকাল থেকে হঠাৎ ক্যাটরিনার একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু তোলপাড়। ‘টাইগার থ্রি’র একটি তোয়ালে সিন কে অশ্লীল ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আসল ছবিতে তোয়ালে দিয়ে নায়িকার শরীর ঢাকা থাকলেও ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা। রাশমিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন রাশমিকা থেকে অমিতাভ বচ্চন নিজেও। সাইবার ক্রাইম ব্রাঞ্চকে শক্তভাবে কাজ করার দাবীও জানিয়েছিলেন সবাই। কিন্তু তাতে যে কোনও কাজের কাজ হয়নি, তার প্রমাণ পাওয়া গেল আবারও। রাশমিকার এই ঘটনার দুদিনের মাথায় একই অবস্থার শিকার হলেন ক্যাটরিনা কাইফ। যদিও রাশমিকার মতোই এখনও কিছু জানাননি ক্যাটরিনা নিজে।

ডিপফেক টেকনোলজির মাধ্যমে যেভাবে সোশ্যাল মিডিয়ার ছবি বিকৃত করা হচ্ছে, তা সতিই চিন্তার বিষয়। এভাবে প্রযুক্তির অপব্যবহার সমাজকে নিয়ে যাবে অবনতির পথে।

বিপদের মুখে পড়বে সেলিব্রিটি থেকে সাধারণ নারী, সকলেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share