Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

রাশমিকার জন্য বিগ বি’র প্রতিবাদ

উপরে ভাইরাল হওয়া পোস্ট থেকে স্ক্রিন শট, নিচে রাশমিকা মান্দানা ও অমিতাভ বচ্চন । ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে নেট দুনিয়ায় চলছে হইচই। আর তা নিয়ে প্রতিবাদ করলেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন।

ভাইরাল ভিডিওটি দেখলে যে কেউ বলবে মেয়েটি রাশমিকা। কিন্তু ভিডিওটি আসলে জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর। সেখানেই ডিপফেক প্রযুক্তি ব্যবহারে রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে।

ভারতীয় সাংবাদিক ভিডিওটি তার টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ডিপফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। কিন্তু এটি ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’

সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’

আসন্ন ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির ব্যস্ততায় হঠাৎ প্রযুক্তির অপব্যবহারের শিকার হলেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি রাশমিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share