Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

রাজ কাপুরের শততম জন্মতিথিতে ১৩৫টি সিনেমা

রাজকুমার রাজ কাপুর | ছবি: ফেসবুক

ভারতীয় সিনেমা জগতের রাজকুমার রাজ কাপুরের শততম জন্ম বার্ষিকী আসছে  ১৪ ডিসেম্বর। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আর কে ফিল্মস, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, এনএফডিসি- পিভিআর আইনক্স লিমিটেড এবং সিনেমপলিস’র সহযোগিতায় ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া আয়োজন করছে ‘রাজ কাপুর ১০০- সেলিব্রেটিং দ্য সেনটেনারি অফ দ্য গ্রেটেস্ট শোম্যান’ শিরোনামের এক উৎসবের। 

এটি চলবে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।  ভারতের ৪০ টি শহরে মোট ১৩৫টি সিনেমা দেখানো হবে এই উপলক্ষ্যে। যার মাঝে ‘আগ‘, ‘বারসাত‘, ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘মেরা নাম জোকার’ এবং ‘ববি‘ অন্যতম।

ভারতের চার্লি চ্যাপলিন খ্যাত রাজ কাপুর | ছবি: গুগল

উৎসবে রাজ কাপুরের বিশেষ ১০টি ল্যান্ডমার্ক সিনেমা প্রদর্শন করানো হবে দেশের  কেরালা থেকে আসাম, ওড়িশা থেকে পাঞ্জাব পর্যন্ত।

পৃথ্বীরাজ কাপুরের বড় ছেলে রাজ কাপুরের জন্ম ১৯২৪ সালের আগামী ১৪ ডিসেম্বর, পেশোয়ারে। তিনি ভারতের চার্লি চ্যাপলিন নামেও খ্যাত। ‘আওয়ারা’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয়কে বিশ্বের সেরা দশটি অভিনয়ের একটি বলে বিবেচনা করা হয়।  তার পরিবারের একাধিক সদস্য বলিউডে রাজত্ব করেছেন নিজ নিজ সময়ে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share