Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় থাকছেন আমির  

আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারের জন্য প্রায় প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সাথে আলাপকালে পুরোনো এক গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।

সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।

আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’

তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য
0
Share