Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রংপুরে ম্যাড থেটারের ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’    

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.১৫ মিনিটে প্রদর্শিত হবে ঢাকার নাট্যদল ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ । রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৯ দিনব্যাপী যৌথ নাট্যোৎসব ২০২৫ এর অষ্টম দিনে প্রদর্শিত হবে এই নাটকটি।  

রবীন্দ্রনাথ চরিত্রে আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান | ছবি: ম্যাড থেটার

আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনা। যদিও তার গন্তব্য আর্জেন্টিনা ছিল না। কেন তিনি হঠাৎই আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিলেন? তিনি সেখানে কোথায় উঠলেন, কত দিন ছিলেন আর্জেন্টিনায়, কার সান্নিধ্যে আর্জেন্টিনায় সময় পার করেছিলেন, তখন তিনি কী লিখতেন, কী ভাবতেন। ঘটনার ১০০ বছর পর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায়, ব্যক্তিগত আবেগে তিনি ভাসছেন, মধুর সময় কাটাচ্ছেন, সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাকে আটকে ধরেছে অথবা ধরেনি, তিনি সেই সব উপেক্ষা করে সমুদ্র পাড়ি দিলেন। হে সমুদ্র, চাহিলাম আপন গহন চিত্তপানে; কোথায় সঞ্চয় তার, অন্ত তার কোথায় কে জানে…।

দুমাসের অনির্দিষ্ট অনির্ধারিত ভ্রমণ শেষে তিনি বাড়ি ফিরলেন। এই ভ্রমণ থেকে তিনি কী নিয়ে বাড়ি ফিরলেন, এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল, দক্ষিণ আমেরিকা ভ্রমণের স্মৃতি ছবি কি তিনি মুছতে পেরেছিলেন মন থেকে, এইসব প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। এটি মূলত রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের এক নতুন আবিষ্কার।

নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share