Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

মুখোমুখি ‘ডাঙ্কি’-‘সালার’, ভীত নন নির্মাতা প্রশান্ত নীল

বামে ‘ডাঙ্কি’ সিনেমার পোস্টার, ডানে প্রশান্ত নীল । ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’ ও ‘সালার’। প্রভাসের সিনেমা বাজার তেমন ভালো যাচ্ছে না, তার উপর শাহরুখ খানের ডাঙ্কি’র সাথে টেক্কা দিয়ে পেক্ষাগৃহে দেখানো হবে ‘সালার’। কিন্তু নিজের সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী ‘সালার’ নির্মাতা প্রশান্ত নীল তাই ‘ডাঙ্কি’ মুক্তি নিয়ে চিন্তিত নন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে প্রশান্ত নীল জানান, “সত্যি বলতে, লড়াই কেউই চায় না। এটা একদম নতুন কারও সাথে হোক বা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকার সাথে। তবে অন্য কারও সিনেমার জন্য নিজের সিনেমার মুক্তির তারিখ পরিবর্তন করা খুব অপ্রীতিকর ব্যাপার।”

তিনি আরও বলেন, “বড় ছবি দেখে আমরা ভীত নই। রাজকুমার হিরানি স্যার আমার প্রিয় নির্মাতাদের একজন। আমি অবশ্যই ‘ডাঙ্কি’ দেখতে যাবো। আমি জানি যে, এটা অনেক বড় একটি ছবি। বরং আমাদের সবচেয়ে বড় ভয় হলো, দর্শক ছবিটা পছন্দ করবে কিনা।”

উল্লেখ্য, ২১ ডিসেম্বর পেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’ আর ঠিক একদিন পড়ে ২২ ডিসেম্বর আসবে ‘সালার’। ৪০০ কোটির মতো বিশাল বাজেটে তৈরি ‘সালার’ নাকি বলিউডের কিং খানের ৮৫ কোটি বাজেটের ‘ডাঙ্কি’ বক্স অফিসে কে করবে বাজিমাত? উত্তরটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share