Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

মুক্তির দিনেই রেকর্ড গড়লেন থালাপাতি বিজয়

‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার দৃশ্যে | ছবি: বলিউড মুভি রিভিউজ

৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’।

বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এই তামিল সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি রুপি। যার ভেতর শুধু পুরো ভারত জুড়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি। যেটি চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রের্কড গড়েছে।

সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রশংসা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও। ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমায় বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের। ছবিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

উল্লেখ্য, ৪০০ কোটি রুপি বাজেটের ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন থালাপাতি বিজয় ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share