Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মুক্তির তারিখ পেছাল শাকিব খানের ‘দরদ’

সোনাল চৌহান ও শাকিব খান । ছবি: সংগৃহীত

চলতি বছরের ২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা অনন্য মামুন।

এক ভিডিও বার্তায় অনন্য মামুন বলেন, “নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। একটাই কারণ, আমাকে ছবিটি আরো চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ।”

নির্মাতা আরও বলেন, “আমরা ‘দরদ’ নিয়ে একটি বড় প্ল্যান করছি। ইভেন্টের মতো রেজিস্ট্রেশন হবে ছবিটির। যেমন— ফোক ফেস্টে দেখি, বড় ইভেন্টে সবাই রেজিস্ট্রেশন করে। আমরা ৫০ হাজার ‘শাকিবিয়ান’দের জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দেব। এই রেজিস্ট্রেশন করা ভক্তদের নিয়ে ছবির গান ও ট্রেইলার এক দিনে মুক্তি দেব। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি।”

উল্লেখ্য, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘দরদ’য়ে শাকিব-সোনাল ছাড়াও থাকছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share