Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

মুক্তির আগেই ‘জাওয়ান’ টপকে গেল ‘অ্যানিম্যাল’

‘অ্যানিম্যাল’ ও ‘জাওয়ান’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় আছে বলিউডের অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমাল’। কিন্তু রণবীরের ব্যতিক্রমী চরিত্রের পাশাপাশি মুক্তি না পেয়েই সিনেমাটি আবারও আলোচনায় এলো বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার সাথে টেক্কা দেওয়ার খবরে।

কিভাবে ‘জাওয়ান’ টপকে এগিয়ে গেল ‘অ্যানিমাল’? ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রথম কোনো হিন্দি সিনেমা হিসেবে ‘অ্যানিমাল’ ভারতের পাশাপাশি আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ‘জাওয়ান’ সেখানে মুক্তি পেয়েছিল ৮৫০টি প্রেক্ষাগৃহে। তাছাড়া রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি ৮১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার অভিনেতার ‘অ্যানিমাল’ সিনেমা ছাপিয়ে গেলো আমেরিকায় ‘জাওয়ান’ সিনেমা মুক্তি দেওয়ার প্রেক্ষাগৃহের সেই সংখ্যা।

উল্লেখ্য যে, এই প্রথম ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানার সাথে জুটি বেঁধেছেন ‘রকস্টার’ খ্যাত রণবীর। নিজের ‘চকলেট বয়’ ইমেজ থেকে বের হয় একদম ভিন্ন রূপে তিনি পর্দায় দেখা দিতে যাচ্ছেন ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডির এই ছবিতে।

রণবীর-রাশমিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি ডিমরির মতো তারকারা।

ইতিমধ্যে প্রকাশিত ‘অ্যানিমাল’ সিনেমার ট্রেইলার থেকে শুরু করে গান গুলো সাড়া ফেলতে সক্ষম হয়েছে দর্শক মহলে। চলতি বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মুক্তির পর বক্স অফিসের কালেকশন দেখেই এবার বোঝা যাবে প্রকৃতপক্ষেই কি শাহরুখের ‘জাওয়ান’ সিনেমাকে টেক্কা দিতে পারলো কিনা রণবীরের ‘অ্যানিমাল’!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share