Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

মালয়েশিয়ায় সম্মানসূচক পুরস্কার পেলেন আলেকজান্ডার বো

জনপ্রিয় অভিনেতা আলেকজান্ডার বো ‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ পুরস্কার পেয়েছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘সেরা শিল্পী এবং কারাতে জাজ, প্রশিক্ষক পুরষ্কার-২০২৪’ উপস্থিত হয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি বশির আহমেদের হাত থেকে এই অভিনেতা পুরস্কার গ্রহণ করেন তিনি।

‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ সম্মাননাটি পারফর্মিং আর্টস এবং মার্শাল উভয় ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বদের দেওয়া হয়। উভয় ক্ষেত্রে অবদান রাখায় আলেকজান্ডার বো’কে এই পুরস্কার দেয়া হয়েছে।

১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আলেকজান্ডার বো। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ সিনেমাতে শিমলার বিপরীতে এই নায়কের অভিনয় দারুণ প্রশংসিত হয়।

সম্প্রতি এই অভিনেতা বদিউল আলম খোকন নির্মিতব্য ‘তছনছ’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড সিনেমায় একসঙ্গে প্রিয়াঙ্কা ও অ্যাঞ্জেলিনা

জোলির সাথে প্রিয়াঙ্কা বলিউড থেকে হলিউড, দুই অঙ্গনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।…
প্রিয়াঙ্কা ও অ্যাঞ্জেলিনা

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা
0
Share