Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মারা গেলেন কালজয়ী নির্মাতা রজার করম্যান

মার্কিন নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা রজার করম্যান | ছবি: ভ্যারাইটি

৯ মে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা রজার করম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।   

মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটির খবরে, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে করম্যানের।

অভিনেতার পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে,  ‘তার (রজার করম্যান) চলচ্চিত্রগুলি ছিল বিপ্লবী এবং আইকনোক্লাস্টিক। একটি যুগের চেতনাকে ধারণ করে তার সিনেমাগুলো। তিনি কীভাবে মানুষের মনে থাকতে চান জানতে চাইলে বলেছিলেন, ‘আমি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলাম, শুধু এতটুকুই।‘

রজার করম্যানের  ‘দ্য ওয়াস্প ওম্যান’ এবং ‘দ্য লিটল শপ অফ হররস’-এর মত কালজয়ী সিনেমার জন্য হলিউড পেয়েছে জ্যাক নিকলসন, মার্টিন স্করসিস ও রবার্ট ডি নিরোর মতো তারকাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share