Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

“মামুন চুক্তি করার আগেই পাবলিসিটি করেছে”: ফয়সাল খান

অনন্য মামুনের ‘দরদ’ নয়, আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ করবেন ফয়সাল খান। অর্থাৎ অনন্য মামুনের ছবিতে কাজ করছেন না আমির খানের ভাই। ‘নবাব এলএলবি’খ্যাত পরিচালকের ‘দরদ’ নামের সিনেমাটি থেকে নিজের পিছে সরে দাঁড়ানোর কথা এক ভিডিও বার্তার মাধ্যমে জানান এক সময়ের আলোচিত এ নায়ক।

তবে হঠাৎ করে কেন এ সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

ফয়সালের ভাষ্যমতে, মামুনের ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই গণমাধ্যমে ঢাকঢোল পিটিয়ে নিজের অভিনয়ের খবর  প্রচার করাটা  মোটেই পছন্দ হয়নি তার ।আর তাই সিনেমাটি না করার সিদ্ধান্ত  নিয়েছেন তিনি।

তবে, অনন্য মামুনের ছবিতে কাজ না করলেও আরেক বাংলাদেশি পরিচালক আলী জুলফিকার জাহেদীর বাংলা ও হিন্দিতে নির্মিত  ‘সুইং’ নামক চলচ্চিত্রে  কাজ করার কথা রয়েছে ফয়সালের। কথাগুলো  স্বয়ং ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন অভিনেতা ।

কিছু সময়  ধরে গণমাধ্যমে আলোচনায় থাকলেও অনন্য মামুনের ছবিটি নিয়ে ধোঁয়াশা ক্রমশ বেড়েই চলেছে।প্রথমে  ছবিটির নায়িকা হিসেবে একাধিক বলিউড অভিনেত্রীর  নাম   গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন পরিচালক।  তাছাড়া বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে গণমাধ্যমে প্রচার করলেও পরবর্তীতে  মুম্বাইয়ের একটা প্রযোজনা সংস্থা  ও কলকাতার এসকে মুভিজের সঙ্গে মিলে  ছবিটি নির্মাণের কথা জানান মামুন । এছাড়াও  ছবিতে শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ারও কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share