Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ভেনিসে পুরস্কার পেল রাব্বানীর ‘আনটাং’

‘অনারেবল মেনশন অ্যাওয়ার্ড’ পেল নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে এই পুরস্কারটি পায় আনটাং।

সিনেমাটি মানুষের বাক্‌স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে তৈরি করেছেন গোলাম রাব্বানী। ইতোমধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। যেসব উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তার মধ্যে রয়েছে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব ইত্যাদি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, মানিক সাহা ও জয়নাল আবেদীন প্রমুখ।

আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্র গ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।

এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় আছে।  গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share