Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

ভিসা-হীন তাসনিয়া ফারিণ?

তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। যেখানে প্রথমবারের মত ফারিণ জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসানের সাথে। এদিকে প্রীতম-ফারিণ জুটির নতুন ফিল্মটি মুক্তির কয়েকদিন আগে জানা গেলো শুটিং চলাকালীন একটি ভিসা বিড়ম্বনার কাহিনী।

বাংলাদেশের রাজশাহী ছাড়াও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ছবির শুটিং হয়েছে সুদূর অস্টেলিয়ায়। সেখানে যাওয়ার জন্য নির্মাতা শিহাব শাহীনসহ অন্যান্য অভিনেতা ও কলাকুশিলীরা ভিসা পেলেও বিপত্তিতে পড়তে হয়েছে ফারিণকে। অভিনেত্রীর ভিসা জটিলতার কারণে শুটিংয়ের শিডিউলও নাকি পেছাতে হয়েছিল পরিচালককে।

মূলত ফারিণের নামের ভুলের কারণে রিজেক্ট হয়েছিল তার ভিসা। বিষয়টি নিয়ে সম্প্রতি পরিচালক জানান, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের দৃশ্যধারণ পেছাতে হলো। কেননা ফারিণের ফেসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ; পাসপোর্টে ভিন্ন নাম। আর সে কারণেই প্রথমবার ভিসা রিজেক্ট হয়েছিল।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

যদিও শেষমেশ ভিসা পেয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ফারিণ ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছিলেন সিনেমার দৃশ্যধারণ।

উল্লেখ্য যে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের আওতাভুক্ত প্রেমের গল্পের ১২টি সিনেমার একটি হলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’। চরকির অরিজিনাল এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ ও প্রীতম। এছাড়াও এতে আরও দেখা যাবে সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজের মত তারকাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম
0
Share