Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

ভারতেই তাহলে ফেরদৌস? 

অভিনেতা ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ | ছবি: ফেসবুক

৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী তার কয়েকজন মন্ত্রী-এমপি ও নেতা কর্মীরা। যারা দেশ ছাড়তে পারেননি, তারা এখন আছেন আত্মগোপনে। সেই সূত্রেই আলোচনায় অভিনেতা ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য। জানা গেছে, ফেরদৌস বর্তমানে পাশের দেশ ভারতে অবস্থান করছেন।  

ভারতীয় গণমাধ্যমের বরাতে গুঞ্জন উঠেছে, বাংলাদেশের চিত্রনায়ক, সাবেক সরকারের সংসদ সদস্য ফেরদৌস পশ্চিম বঙ্গের তারকা ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঢালিউডের পাশাপাশি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। সেই সূত্রে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথেও রয়েছে তার বন্ধুত্ব।

তাই এই বিপদের সময় তার কাছে ভারতকেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। যদিও বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য ফেরদৌস- ঋতুপর্ণার কাউকেই ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকেই খোঁজ মেলেনি অভিনেতা ফেরদৌসের। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share