Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ব্ল্যাক ম্যাজিক নিয়ে নাটকে রোহানের সঙ্গী তিশা ও প্রিয়ন্তী

বিশ্বাস, ভয়, নিয়তি এবং ব্ল্যাক ম্যাজিকের রহস্যময় মেলবন্ধনে নতুন নাটক নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু। নতুন এই নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপড়েন।

গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই নিজস্ব ছাপ রেখেছেন নির্মাতা অংশু। নাটকটির  চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী। সোমবার ৭ জুলাই, গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি, দর্শকেরা মুগ্ধ হবেন।’

প্রিয়ন্তি উর্বিও জানালেন তার অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি আগামী ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share