Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারির নকল বিয়ে!

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারি

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারির ডিভোর্সের খবরের পর তাদের ‘নকল বিয়ে’র  নানা রকম থিওরি দিয়ে গরম হয়ে আছে নেটপাড়া।

২০২২ সালের ৯ জুন ক্যালিফোর্নিয়ায় ইরানি বংশোদ্ভূত মার্কিন মডেল স্যাম আসগারির সাথে  বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রিটনি স্পিয়ার্স । বিয়ের ১৪ মাস পার হতে না হতেই ২০২৩ সালের ১৬ আগস্ট তাদের সংসার  ভাঙনের খবরে সয়লাব হয়ে যায় গণমাধ্যম।

তবে তাদের ডিভোর্সের খবরের মাঝেই  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ে নিয়ে কিছু কন্সপিরেসি থিওরি প্রকাশিত হয়েছে।  

নেটিজেনদের কিছু অংশ মনে করেন, ব্রিটনি  স্পিয়ার্সের সাথে স্যাম আসগারির বিয়েটা সাজানো নাটক ছিল।

২০২৩ সালের মে মাসে ‘কন্সপিরেসি বেস্টি’ নামের একজন টিকটক  ইউজার সঙ্গীত শিল্পীর বিয়ের ছবি ও ভিডিওতে  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করার কথা দুই পার্টের একটা ভিডিও সিরিজের মাধ্যমে প্রকাশ করেন। তার ‘কন্সপিরেসি থিওরি’ সামনে আসার পর আরও অনেকেই তাদের বিবাহকে সাজানো নাটক বলে নানা রকমের প্রমাণ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে  হাজির হয়।

২০১৬ সালে নিজের ভিডিও ‘স্লাম্বার পার্টি’  শুট করার সময় স্যামের সাথে দেখা হয় ব্রিটনির। ৬ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন ব্রিটনি ও স্যাম। শোনা গেছে, বিয়ের সময় বিবাহপূর্ব চুক্তি স্বাক্ষর করেন তারা । ডিভোর্স ও  বিয়ের পূর্বে  চুক্তি স্বাক্ষরের খবরের মাঝেই তাদের নকল বিয়ের খবরে বরাবরই উত্তাল হয়ে আছে নেটপাড়া।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share