Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

‘ব্যাড নিউজ’ দিলেন তৃপ্তি-ভিকি

ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি | ছবি: ফেসবুক

বলিউডের ‘গুড নিউজ’ সিনেমার সফলতার পর এবার আসতে চলেছে এর সিক্যুয়েল। দ্বিতীয় কিস্তির সিনেমাটির নাম ‘ব্যাড নিউজ’। এই ছবিতে প্রথমবারের মত একসাথে কাজ করছেন অভিনয়শিল্পী ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।

দুর্দান্ত অভিনয়ের গুণে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা ভিকি। এদিকে ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিণত হন ‘ভাবী টু’ হিসেবে পরিচিতি পাওয়া তৃপ্তি। একের পর এক নতুন সিনেমায় অভিনেত্রীর যুক্ত হওয়ার খবরে সরগরম মিডিয়াপাড়া। এরই ধারাবাহিকতায় তিনি ‘ব্যাড নিউজ’ সিনেমায় ভিকির সঙ্গে পর্দায় ধরা দিতে যাচ্ছেন।

প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি পোস্ট করেন ‘ব্যাড নিউজ’ ছবির কয়েকটি পোস্টার। যেখানে ভিকি-তৃপ্তির সাথে আরও দেখা যাচ্ছে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা অ্যামি ভির্ককে।

‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

এর আগে ধর্মা প্রোডাকশনের ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ। রাজ মেহতা পরিচালিত কমেডি ঘরানার ঐ সিনেমাটি নির্মিত হয়েছিল ৭০ কোটি রুপি বাজেটে। যা মুক্তির পর বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করতে সক্ষম হয়।

‘ব্যাড নিউজ’ ছবিও হতে যাচ্ছে কমেডি ঘরানার। তবে এবারের সিনেমায় আরও ভিন্ন মাত্রা যুক্ত করার আশ্বাস দিয়েছেন নির্মাতারা। তাদের আশা- ‘গুড নিউজ’-এর মত ‘ব্যাড নিউজ’-কেও সাদরে গ্রহণ করবেন দর্শকরা।

উল্লেখ্য যে, ‘ব্যাড নিউজ’ পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। সবকিছু ঠিক থাকলে ছবিটি ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share