Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই: অপু বিশ্বাস

অপু বিশ্বাস | ছবি: সংগৃহীত

সিনেমার প্রযোজক হিসেবে গেলো বছর আত্মপ্রকাশের পর চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার নাম লেখালেন ব্যবসায়ীদের খাতায়। অপুর পরিকল্পনায় চালু করা হয়েছে বুটিক ও বিউটি পারলার। এছাড়াও তিনি শুরু করেছেন রেস্টুরেন্টের ব্যবসা।

অপুর বুটিক ও বিউটি পারলারের নাম- ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’। আর রেস্টুরেন্টের নাম- ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। ৮ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের সি ব্লকের ১৭ নম্বর বাড়িতে অনানুষ্ঠানিকভাবে এই অভিনেত্রী চালু করেছেন নিজের বুটিক ও বিউটি পারলার এবং রেস্টুরেন্টটি।

জানা গেছে, কণ্ঠশিল্পী কাজী সোমা প্রথম সেবা নিয়েছেন অপুর পারলারে। সেবা নেওয়ার পর এই শিল্পী সন্তুষ্ট ছিলেন বলে জানান। এছাড়াও ব্যবসায় প্রথম দিনের আয় নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

অপু বলেন, “মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসায়।” অভিনেত্রী আরও যোগ করেন, “আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।”

উল্লেখ্য যে, ১২ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অপুর বুটিক, বিউটি পারলার ও রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাষ্ট্রপতির জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

দ্রৌপদী মুর্মুর জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর-এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share