Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

বৃষ্টিতে ভিজে নতুন স্মৃতি গড়লেন তাহসান

ঘটনাটি ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধ্যার। রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে গাইছিলেন ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গান গাইছিলেন তাহসান। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি এলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি, এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে মাইক্রোফোনে তাহসান বলে উঠলেন, ‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার’। তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ।  

সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল। বিরহ কাটিয়ে তাহসান এখন রোজা আহমেদকে সাথে শুরু করেছেন নতুন জীবন। বৃষ্টি নিয়ে তার জীবনে এখন তৈরি হয়েছে নতুন স্মৃতি।   

সোমবার ১২ মে ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ।

সেখানে দেখা গেছে, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, দুজন হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা। তাদের চোখে-মুখে ভালোবাসার উজ্জ্বল আভা।

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে এর গানের সুর।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share