Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বুবলী-পরীর দ্বন্দ্ব নিয়ে যা বললেন বর্ষা

পরীমণি, আফিয়া নুসরাত বর্ষা ও শবনম বুবলী । ছবি: ফেসবুক

কয়েকদিন থেকে দেশীয় শোবিজ অঙ্গন সরগরম ঢাকাই সিনেমার দুই দর্শকপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণির ভার্চুয়াল যুদ্ধ নিয়ে। ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তা, সেখান থেকেই শুরু দুই নায়িকার মধ্যকার দ্বন্দ। এর মাঝে আবার আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসও ইঙ্গিতমূলক পোস্ট করে অংশ নেন সেই যুদ্ধে।

অভিনেত্রীদের মাঝে এমন ভার্চুয়াল যুদ্ধ নিয়ে এবার কথা বললেন আফিয়া নুসরাত বর্ষা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বুবলী-পরীর দ্বন্দ নিয়ে জানতে চাওয়া হলে বর্ষা বলেন, ‘আমি আসলে এসবের মধ্যে একদমই থাকতে চাই না। কারণ আমারও সন্তান আছে। সন্তানদের প্রসঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। এসব যদি ভবিষ্যতে সন্তানরা দেখে, তাহলে লজ্জা পাবে তারা। তারা ভাববে, মা ও তার কলিগরা কী করতো এসব? এজন্য এসব এড়িয়ে চলা ভালো বলে মনে করি আমি।’

অভিনেত্রী আরও জানান, ‘প্রতিযোগিতা হলে সেটি কেবলই কাজ নিয়ে হওয়া উচিত। ব্যক্তিচর্চায় কখনো সম্মান আসে না। বরং এতে আরও হিংসা-বিদ্বেষ তৈরি হয়।’

প্রসঙ্গত, বুবলী-পরীর দ্বন্দের শুরু বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন থেকে। ছেলের জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করেন বুবলী। সেখান থেকেই সূত্রপাত। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেই স্ট্যাটাসের জবাবে আরও একটি স্ট্যাটাস পোস্ট করেন বুবলী। এরপর আবার পাল্টা খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন পরী।

বুবলী ও পরীর ভার্চুয়াল যুদ্ধের মাঝেই অপু একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’ নেটিজেনদের বোঝার বাকি ছিল না কাকে ইঙ্গিত করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share