Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ আসছেন কক্সবাজারে

শ্রোতাদের কাছে পরিচিত জাই উলফ নামে কিন্তু অন্য নাম সজিব সাহা। জন্মসূত্রে তিনি বাংলাদেশি, তবে বেড়ে ওঠা আমেরিকায়। ইন্ডিয়ান সামার, স্টারলাইট, দিস সং রিমাইন্ড মি অব ইউ’য়ের মতো হিট ট্র্যাক বানিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এরই মধ্যে এই শিল্পী কোচেলা, লোলাপালুজার মতো বিশ্বসেরা ফেস্টিভালে তার সাড়া জাগানো পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের।

তার গ্লোবাল ক্যারিয়ারের মধ্যে এই প্রথমবার তিনি পারফরম করবেন বাংলাদেশে।

কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভাল ২০২৬-এ হেডলাইন করবেন বাংলাদেশি-আমেরিকান ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। বাংলাদেশের মাটিতে এটি তার প্রথম লাইভ শো।

আয়োজকেরা বলছেন, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। প্রকৃতি আর সমুদ্রের পাশে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে ভিন্নমাত্রার আনন্দে।

জাই উলফের বাংলাদেশের আসার খবরে ফেস্টিভালের অফিশিয়াল পেজে কয়েকজন শ্রোতা লিখেছেন, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটা একটা মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের তারকা শিল্পীদের বাংলাদেশে আসা এখনো বিরল। জাই উলফের মতো গ্লোবাল স্টারের আগমন স্থানীয় শিল্পী ও ফ্যানদের জন্য একটি বড় প্রেরণা।

কক্সবাজারের সমুদ্রের পাড়ে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী!  বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সাথে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share