Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বিশ্বজয়ের পথে ইন্দোনেশিয়ার নারী মেটাল ব্যান্ড

তিন নারীর ব্যান্ড ‘ভয়েস অব বেসপ্রট’ | ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার তিন নারীর ব্যান্ড ‘ভয়েস অব বেসপ্রট’। ২৮ জুন হিজাবে মোড়া হ্যাভি-মেটাল গিটার-ড্রামস বাজানো এই ব্যান্ডটি প্রথমবারের মত পারফর্ম করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম বড় সংগীত মঞ্চ, ইংল্যান্ডের গ্লাস্টনবারি উৎসবে।  

তিন নারীর ব্যান্ড ‘ভয়েস অব বেসপ্রট’ | ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে এবং শানিয়া টোয়েনের মতো মহারথীদের সাথে এক মঞ্চে পারফর্ম করবে ইন্দোনেশিয়ার এই তিন তরুণী। ‘ভয়েস অব বেসপ্রট’-এর মূল তিন নারী হলেন ২৩ বছর বয়সী বিদি রাহমাওয়াতি ও ২৪ বছর বয়সী ফিরদা মারসিয়া কুর্নিয়া এবং ইইউএস সিতি আইশাহ। গানের মধ্য দিয়ে প্রচলিত ধ্যান-ধারণাকে বদলে দিতে চান তারা। তারা প্রমাণ করতে চায়, মুসলিম নারীরাও হিজাব পরে মেটাল বাজাতে পারে, সংগীতপ্রেমী হতে পারে।

ব্যান্ড ‘ভয়েস অব বেসপ্রট’ | ছবি: রয়টার্স

ফিরদার ভাষ্য, ‘আমরা নারীরা হিজাব পরি, আর আমাদের গান নারীর ক্ষমতায়ন নিয়ে। আমরা চাই সবাই আমাদের কাজ দিয়ে চিনুক, চেহারার জন্য নয়।’

বিদি যোগ করেন, ‘মেটাল নিয়ে চ্যালেঞ্জ কম ছিল না, কারণ আমাদের গ্রামে মেটাল মানেই শয়তানের কাজ, মেয়েদের জন্য নয়, বিশেষ করে হিজাবে।’

ফিরদার কথায়, ‘আমরা আমাদের কমিউনিটিকে ক্ষমতায়িত করতে চাই। আমাদের গান শুধু বিনোদন নয়, বরং পরিবর্তনের হাতিয়ার।’

প্রসঙ্গত, ২০১৪ সালে একটি ইসলামি স্কুলে বিদি, ফিরদা ও সিতির সাক্ষাৎ হয়। সেখান থেকেই শুরু, সিস্টেম অব আ ডাউন-এর ‘টক্সিসিটি’ অ্যালবামের মাধ্যমে মেটালের প্রেমে পড়া। স্কুলের গাইডেন্স কাউন্সিলর তাদের মেটালের সাথে প্রথম পরিচয় করান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share