Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন রাহাত ফাতেহ আলী খান

বিপিএল কনসার্টে রাহাত ফাতেহ আলী খান | ছবি: ফেসবুক

বিপিএল মিউজিক ফেস্টের আয়োজনে  সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ১০,০০০ দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

কাওয়ালি, সুফি, জনপ্রিয় বলিউড গানের মাধ্যমে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। তার গাওয়া গানগুলোর মধ্যে ছিল আল্লাহু আল্লাহু, তেরে বিনা, তেরে রাশকে কামার, আফরিন আফরিন, তেরে মাস্ত মাস্ত দো নাইন। তার সাথে তার ছেলে শাজমান খানও উপস্থিত ছিলেন। 

বিপিএলের লোগো ও রাহাত ফাতেহ আলী খান | ছবি: ফেসবুক

সাত ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে আরো ছিল বাংলাদেশী ব্যান্ড মাইলস। হামিন আহমেদের নেতৃত্বে মাইলস নীলা, চাঁদ তারা সুর্য, পিয়াসী মন, ধিকি ধিকি আগুন জ্বলে, ফিরিয়ে দাও, শ্রোতাপ্রিয় গান শুনিয়েছে মাইলস। এছাড়াও মঞ্চ মাতিয়েছেন অ্যাভয়েড রাফা, র‍্যাপার হান্নান, মুজা, সঞ্জয় এবং জেফার।

আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। জুলাইয়ের বিদ্রোহে শহীদ এবং আহতদের অবদানের কথা স্মরণ করে এবং তরুণ প্রজন্মের জন্য বৃহত্তর উৎসবের অংশ হিসেবে এই সঙ্গীত উৎসবকে তুলে ধরেন।

৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলকে কেন্দ্র করে চট্টগ্রাম এবং সিলেটে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

সংগীতশিল্পীদের পরিবেশনার বিরতির মাঝে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব এবং জুলাই বিদ্রোহের গ্রাফিতি তুলে ধরে হয়। অনুষ্ঠানে গত সাতটি বিপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও ছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share