Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বিপাকে বিটিএস র‍্যাপার সুগা

বিটিএস তারকা মিন ইউংগি | ছবি: দ্য গার্ডিয়ান

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে চরম বিতর্কিত হচ্ছে জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএস র‍্যাপার সুগা ওরফে মিন ইউংগি। এখন চলছে তদন্ত। জোর গুঞ্জনে শোনা যাচ্ছে এ বিতর্কের মুখে স্যামসাং মোবাইলের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যেতে পারে সুগা’র।

বিভিন্ন ব্যান্ডের পাশাপাশি স্যামসাং মোবাইলের ব্যান্ডের অ্যাম্বাসেড হিসেবেও যুক্ত আছেন দক্ষিণ কোরিয় এই ব্যান্ড তারকা। এবার স্যামস্যাং-এর এক সূত্রে বলেছেন, সামাজিক ভাবে সমালোচিত কোনো ব্যক্তিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রমোট করাটা ঝুকিপূর্ণ, তার যতই ভক্ত থাকুক না কেন। স্যামস্যাং সুগার সঙ্গে চুক্তি বাতিল করার কথা ভাবছে। কারণ পরিস্থিতি বেগতিক। এই পরিস্থিতিতে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে কোম্পানিটির।

তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি স্যামসাং-এর পক্ষ থেকে। বিটিএসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে স্যামসাং। শুধু সুগা নয়, স্যামসাং মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জিন, জিমিন, আরএম, ভি, জে-হোপ এবং জাংকুক।

প্রসঙ্গত, গেল ৬ আগস্ট হাননামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেড়িয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। এসময় তার শরীরে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি (শূন্য দশমিক ২২৭ শতাংশ) অ্যালকোহল পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে কারও রক্তে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। যার ফলেই ইয়ংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share