Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

বিটিএসের ভি ও ব্ল্যাকপিঙ্কের জেনির ব্রেক আপ!

ভি ও জেনি কিম । ছবি: সংগৃহীত

দীর্ঘদিন গুঞ্জনের পর প্রকাশ্যে এসেছিল বিটিএস তারকা ভি ও ব্ল্যাকপিঙ্কের জেনির প্রেমের খবর। কিন্তু নতুন খবর হলো- সম্প্রতি এই দুই তারকা হাঁটছেন ভিন্ন পথে। ব্রেক আপ করেছেন তারা।

সংশ্লিষ্ট গণমাধ্যমের তথ্যানুযায়ী, ভি ও জেনির ভালোবাসার অধ্যায়ে ফাটল ধরেছে। যার পিছনে কারণ হিসেবে থাকতে পারে ভি’র সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারটি।

বিটিএস ও ব্ল্যাকপিঙ্ক, এই দুই ব্যান্ডই দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জনপ্রিয় সমগ্র বিশ্বে। দুই জনপ্রিয় ব্যান্ডের তারকাদের সম্পর্কের খবরে তাই উচ্ছ্বসিত ছিল ভক্ত মহল। তবে তাদের বিচ্ছেদের খবরে এই জুটির ভক্তদের কিছুটা হতাশ হতেই দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, সর্ব প্রথম একসাথে একই গাড়িতে বসে ছবি শেয়ার করেছিলেন ভি ও জেনি। তারপর তাদের আবার দেখা যায় আমেরিকাতে। যার কারণে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়। এরপর থেকে বিভিন্ন পার্টিতে তাদের একসাথে দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share