Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

বায়োপিকে ‘জিনাত আমান’ হচ্ছেন বাঙালি পায়েল

পায়েল ঘোষ ও জিনাত আমান (বাম থেকে) । ছবি: ইনস্টাগ্রাম

সত্তর ও আশির দশকের দাপুটে বলিউড অভিনেত্রী জিনাত আমানের বায়োপিক ‘শক: দ্য ডাউট’ নিয়ে আসছেন নির্মাতা রাজীব চৌধুরী। এখানে বিশেষ চমক, সিনেমায় জিনাত হবেন একজন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ।

টাইমস অফ ইন্ডিয়ার সাথে সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন, ‘জিনাত আমানের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তিনি বলিউডের সেই সব অভিনেত্রীর একজন, যিনি কখনো পুরোনো হতে পারেন না। আজও সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ তার কথা পড়েন, আর শোনেন। উনি চিরসবুজ অভিনেত্রী।’

প্রঙ্গত, ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হয়ে ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ মুকুট জয়ের পর সাড়া ফেলে দিয়েছিলেন জিনাত আমান। মডেলিং থেকেই পরবর্তীতে ১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ দিয়ে সিনেমায় নিয়মিত হয়েছিলেন জিনাত আমান। সর্বশেষ ২০১৯ সালের আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘পানিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে এলো বনলতা সেন সিনেমার জীবনানন্দময় টিজার

বনলতা সেন সিনেমার টিজার বাংলা সাহিত্যের ইতিহাসে এমন খুব কম কবিতা আছে, যা কবিতাপ্রেমী না হলেও মানুষের মুখে মুখে…
বনলতা সেন

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম
0
Share