Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

বাবা হলেন আর এস ফাহিম চৌধুরী

মেয়ে ও স্ত্রী মাঞ্জিয়ার সাথে আর এস ফাহিম (কোলাজ করা) | ছবি: ফেসবুক

৭ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। প্রথমবার বাবা হবার সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন ইউটিউবার ফাহিম নিজেই।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আরএস ফাহিম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে একটি জান্নাত দিয়েছেন। আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার মেয়ে ও তার মা মাঞ্জিয়ার জন্য দোয়া করবেন’

সেই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে নানা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নবজাতককে। একইসঙ্গে দোয়ার বার্তাও রেখেছেন কেউ। হাসপাতাল থেকে মুখ আড়াল করে নিজের স্ত্রী ও মেয়ের এক ঝলক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নতুন বাবা হিসেবে রাতে ঘুম না হবার কথাও স্টোরিতে জানিয়েছেন তিনি।

আর এস ফাহিমের ফেসবুক স্টোরির স্ক্রিনশর্ট

এদিকে সোশ্যাল মিডিয়ায় ফাহিম ও তার সদ্য জন্ম নেয়া কন্যার একটি ভিডিও ছড়িয়ে তাতে দেখা যাচ্ছে, একমাত্র মেয়েকে কোলে নিয়ে বেশ উচ্ছ্বাসিত বাবা ফাহিম। সন্তানকে কোলে নিয়ে আবেগ আপ্লুত এবং চোখে আনন্দঅশ্রুও দেখা গেছে তার।

স্ত্রী মাঞ্জিয়ার সাথে আর এস ফাহিম | ছবি: ফেসবুক

উল্লেখ্য, ভালোবেসে পাঁচ বছর আগে স্ত্রী মাঞ্জিয়াকে বিয়ে করেন আর এস ফাহিম চৌধুরী। সেই সময় মধ্যবিত্ত ফাহিমের সামর্থ্য না থাকায় সাদা-মাটা ভাবেই সেরেছিলেন তারা। তবে গেল বছর ডিসেম্বরে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফাহিম-মাঞ্জিয়া জুটি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে নজর কেড়েছিল স্ত্রী মাঞ্জিয়াকে উদ্দেশ্য করে আর এস ফাহিমের লেখা একটি পোস্ট! 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share