Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

বনির সঙ্গে আর ছবি করব না: ঋত্বিকা

ঋত্বিকা সেন ও বনি সেনগুপ্ত | ছবি: ইনস্টাগ্রাম

‘বরবাদ’ সিনেমা দিয়ে একসাথে বড়পর্দায় অভিষেক হয় ঋত্বিকা সেন ও বনি সেনগুপ্ত। এরপর ‘লাভ স্ট্রোরি’ সিনেমাতে কাজ করেন এই জুটি। কিন্তু টালিউডপাড়ায় জোর গুঞ্জন রটে যে প্রেম করছেন বনি-ঋত্বিকা জুটি। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন ঋত্বিকা সেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার সঙ্গে বনির প্রেম কোনোকালেই ছিল না, এগুলো রটানো হয়েছে। যা অনেকটা কুরুচিকর। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলবো।’

ঋত্বিকা সেন | ছবি: ইনস্টাগ্রাম

ঋত্বিকা আরও বলেন, ‘অনেকে বলে, অতীতে বলেছে খারাপ লেগেছে। আরও ভালো হলো। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু এবার বলতে হয়, বনি কোনোদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনোদিন ছবি করব না।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে পর্দায় কাজ শুরু করেছিলেন ঋত্বিকা সেন। অপর্ণা সেন, সৃজিত মুখার্জী, কৌশিক গাঙ্গুলী, রাজ চক্রবর্তীর মতো পরিচালকদের ছবিতে কাজ করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী

৫ বছরের পর ‘অ্যানি’ নিয়ে ফিরলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ

সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল আবদুল্লাহ মোহাম্মদ সাদ মানেই ব্যতিক্রম কিছু। পাঁচ বছর আগে করেছিলেন রেহানা মরিয়ম নূর…
আবদুল্লাহ মোহাম্মদ সাদ
0
Share