Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

বদলে গেলো সীতা?

সাই পল্লবী ও জাহ্নবী কাপুর (বাম থেকে) । ছবি: ইয়াহু

বলিউডের অন্যতম বিগ প্রজেক্ট হতে যাচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে। অভিনয়শিল্পীদের তালিকাও চূড়ান্ত। কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে বদলে গেছে সিনেমাটির সীতা চরিত্রের অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার তথ্যানুযায়ী, সাই পল্লবী নয়, সীতা হবেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘বাওয়াল’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। সেই ছবি থেকেই নাকি জাহ্নবীকে পছন্দ হয়ে গিয়েছিল পরিচালকের। সীতা চরিত্রে এই অভিনেত্রীকে বেশ মানাবে বলেই ধারণা তার। মূলত এই কারণেই নাকি সাই পল্লবীকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে জাহ্নবীকে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পিঙ্কভিলা থেকে আরও জানা গেছে, পল্লবীর আগে সীতা চরিত্রের জন্য যোগাযোগ করা হয়েছিল আলিয়া ভাটের সঙ্গেও। তিনি রাজি না হওয়ায় সেই প্রস্তাব যায় পল্লবীর কাছে।

সীতা চরিত্রের অভিনেতা বদলে গেলেও বাকি চরিত্রগুলোয় আসেনি কোনো পরিবর্তন। রাম চরিত্রের জন্য আছেন ‘অ্যানিমেল’ খ্যাত রণবীর কাপুর। রাবণের ভূমিকায় থাকবেন ‘কেজিএফ’ তারকা যশ। বিভীষণের চরিত্রে থাকবেন বিজয় সেতুপতি। আর হনুমান হতে যাচ্ছেন সানি দেওল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share