Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ফেসবুকজুড়ে তারকাদের পুরনো ছবি

দুই দিন হলো সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে সবার পুরনো ছবি। সাধারণ মানুষ থেকে তারকারাও রয়েছে এই তালিকায়। ভক্তরা তাদের এক যুগ আগের ছবির নিচে নানান মজার মন্তব্য করছেন।

তবে বিষয়টি আন্তরিকতার সঙ্গে নিয়েছেন বেশির ভাগ তারকা। একেকজনের ছবির বয়স ১০-১২ বছর। আবার উল্টো ঘটনাও ঘটছে। যেমন সংগীতশিল্পী সিঁথি সাহা নিজেই পুরনো ছবি পোস্ট করেছেন নিজের আইডিতে। ক্যাপশনে লিখেছেন, ‘২০১০-এ এমন ছিলাম, নিজের ছবি নিজেই নাড়া দিলাম।’

নিজের পুরনো ছবি শেয়ার করেছেন কনটেন্ট ক্রিয়েটার সালমান মুক্তাদিরও। ক্যাপশনে লিখেছেন, ‘গাড়ির ট্যাক্স কমানো খুব দরকার। কমাইতে পারবে কোন সরকার?’  

নায়ক শরিফুল রাজ | ছবি: ফেসবুক

চিত্রনায়ক শরীফুল রাজ তখনো সিনেমায় নাম লেখাননি, মডেলিং করেন। সেই ছবি নিয়ে ভক্তরা মন্তব্য করায় অতীতের ছবি প্রকাশ্যে এসেছে। ‘পরাণ’ অভিনেতার বর্তমান, ছবির সঙ্গে মিল খুব কম।

নিলয় আলমগীর | ছবি: ফেসবুক

২০১১ সালে ‘বেইলি রোড’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেতা নিলয় আলমগীর। সেই সময়ের একটি ছবি এখন ফেসবুকে ঘুরছে। তখনো তিনি নাটক শুরু করেননি। বর্তমানে নাটকে পরিচিতি পাওয়া এই অভিনেতার ছবির সঙ্গে মেলালেই দর্শকেরা বুঝতে পারবেন, কতটা পরিবর্তন ঘটেছে নিলয়ের।

চিত্রনায়ক শিপন মিত্র | ছবি: ফেসবুক

নায়ক হওয়ার আগে ২০১২ সালের একটি ছবি ভেসে বেড়াচ্ছে চিত্রনায়ক শিপন মিত্রের।

অভিনেতা ইমতিয়াজ বর্ষণ | ছবি: ফেসবুক

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার নায়ক ইমতিয়াজ বর্ষণেরও একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

জেফার রহমান | ছবি: ফেসবুক

এই তালিকায় রয়েছে সংগীতশিল্পী জেফার রহমানের বেশকিছু পুরনো ছবিও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share