Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ফের ভারতের প্রেক্ষাগৃহে ‘তুফান’

‘তুফান’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

আগামী ১৩ সেপ্টেম্বর ভারতের বিহারে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। গেল ৭ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে সিনেমাটির হিন্দি ট্রেইলার।

‘তুফান’ পরিবেশনায় আছে ভারতীয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ৭ সেপ্টেম্বর, শনিবার দুপুরে ‘তুফান’–এর হিন্দি ট্রেলার রিলিজ করে তারা জানায়, আসছে ১৩ সেপ্টেম্বর বিহারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিও ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে। বিহারে সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন।

দেশের বাইরেও ‘তুফান’ দারুণ সাড়া ফেলেছে। পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়।

সিনেমার ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। এদিকে দিন কয়েক আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ‘তুফান’ চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন দর্শক। বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের হইচইতে দেখা যাবে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share