Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক | ছবি: ফেসবুক

৫৪ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হলেন টালিউডের কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। তৃতীয় বিয়ের ৯ মাস না হলেই ঘরে কন্যা সন্তানের আগমনের সুখবর দিলেন অভিনেতা নিজেই।   

২ নভেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কাঞ্চন লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো খবরটা দিতে চাই। আমরা এখন তিনজনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক।’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘আমার মেয়ে হয়েছে। আমরা কেউ কাউকে কিছু বলিনি। সন্তানসম্ভবা হলে একটা পরিবারের বিষয় থাকে তো, যে কাউকে বলতে নেই ইত্যাদি। আমরা পুরোটাই চেপে ছিলাম। কিন্তু বিকেল থেকে ওর শরীরটা খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে ভর্তি করাই ডাক্তারের পরামর্শে, ওটি হয়। শ্রীময়ী এখন ভালো আছে। আমি খুব গর্বিত যে আমার মেয়ে হয়েছে। মা-মেয়ে দুজনেই ভালো আছে।’

স্বামী কাঞ্চন মল্লিক ও অন্তঃসত্ত্বা শ্রীময়ী চট্টরাজ মল্লিক | ছবি: ফেসবুক

পরদিন নতুন মা শ্রীময়ী চট্টরাজ মল্লিক নিজের অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেক দিনের এই যাত্রা। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতরে। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এসেছে। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।’

নিঃসন্দেহে ২০২৪ সালটা বিশেষ হয়ে থাকবে কাঞ্চন-শ্রীময়ী দম্পতির জন্য। এই বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। আর এক-ই বছরে ঘরে ছোট লক্ষীকে আগমন জানালেন।  

উল্লেখ্য, চলতি বছরেই দ্বিতীয় স্ত্রী টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিচ্ছেদের ১ মাস পরেই তৃতীয়বারের মতো টেলি অভিনেত্রী শ্রীময়ীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share