Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ৪, ২০২৬

ফের পরিচালনায় ফিরছেন জনি ডেপ

অভিনেতা জনি ডেপ | ছবি: ভ্যারাইটি

ব্যক্তিগত জীবনের অস্থিরতা সামলে প্রায় ২৬ বছর পর ফের পরিচালনায় নাম লেখালেন ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপ। এবার তিনি ফরাসি ভাস্কর ও চিত্রশিল্পী আমাদেও মোদিল্লিয়ানির জীবন ঘিরে বানাচ্ছেন ‘মোদি’ শিরোনামের বায়োপিক।

‘মোদি’ সিনেমাটিতে মোদিল্লিয়ানির ভূমিকায় অভিনয় করেছেন ইতালীয় অভিনেতা রিকার্দো স্ক্যামারসিও। এর আগে যিনি ‌‘জন উইক: চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অব ইউথ’ ও ‘লোরো’র মতো ছবিতে অভিনয় করে হয়েছেন দর্শক সমাদৃত।

সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হবে মোদি। সিনেমাটি সম্পর্কে অভিনেতা-নির্মাতা জনি ডেপের ভাষ্য, ‘এটা মানবতার গল্প। যেখানে মোদিল্লিয়ানির জীবনের ৪৮ ঘণ্টার কাহিনি উঠে আসবে পর্দায়। নিজের ক্যারিয়ার শেষ করে তার শহর ছেড়ে পালানো এবং তাকে পুলিশ ধাওয়া করার গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছি আমি।’

উল্লেখ্য, বুদাপেস্টের বিভিন্ন শহরে হয়েছে মোদি’র শুটিং। এতে রিকার্দো স্ক্যামারসিও ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আল পাচিনো, স্টিফেন গ্রাহাম ও আন্তোনিয়া ডেসপ্ল্যাট প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাম্মী ইসলাম নীলা বাবার চিকিৎসা করাতে জামাকাপড়ও বিক্রি করতেন

শাম্মী ইসলাম নীলা সম্প্রতি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার…
শাম্মী ইসলাম নীলা

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share