Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঋতুপর্ণার সমর্থন

ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস আহমেদ । ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। দেশের সীমানা পেরিয়ে টলিউডের তারকাদের মাঝেও পৌঁছে গেছে এই খবর। এতে উচ্ছ্বসিত হয়ে প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মূলত ২৮ নভেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি ফেরদৌসের কাছে জানতে চাওয়া হয় কলকাতার বিনোদন জগত থেকে কারা শুভেচ্ছা জানিয়েছেন তাকে তা নিয়ে। এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, অনেকেই তাকে জানিয়েছেন শুভেচ্ছা। পাশাপাশি তিনি নাম নিয়েছেন ঋতুপর্ণার।

ফেরদৌসের ভাষ্যমতে, “ঋতুপর্ণা সেনগুপ্ত আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে।” এরপর মজার ছলে অভিনেতা বলেন, কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলেন তা নাকি তিনি মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে কলকাতার এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কের শিকার হয়েছিলেন ফেরদৌস। যার কারণে অন্তত দুই বছর ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা
0
Share