Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ফিলিস্তিনিদের জন্য দেশীয় শিল্পীদের প্রতিবাদী গান  

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব।

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক সংগীতশিল্পী। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন— আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে? গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ  এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে।

আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না।

তিনি আরো বলেন, ‘আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share