Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

প্রেম-বিচ্ছেদ নিয়ে তমা মির্জার জবাব

নির্মাতা রায়হান রাফির সাথে তমা মির্জা | ছবি: ফেসবুক

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির সাথে ‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেত্রী তমা মির্জার সম্পর্কের ওপেন সিক্রেট গুঞ্জনে এবার সরাসরি কথা বলেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে, রায়হান রাফির সঙ্গে কি আসলেই প্রেম ছিল? প্রশ্নের জবাবে তমা মির্জা জানিয়েছেন, ‘আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।’

তবে নির্মাতা রাফি একটি বেসরকারি টেলিভিশনে দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কথার প্রেক্ষিতে তমা বলেন, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’

তাহলে রায়হানের পরিচালনায় আগামীতে তমাকে দেখা মিলবে কি? সেই উত্তরে তমা বললেন, ‘আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাবো, সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।’

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে এই নির্মাতার ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share