Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

প্রয়াত রাজীব আশরাফের গান নতুন সিনেমায়

রাজীব আশরাফ | ছবি: সংগৃহীত

প্রকাশিত হতে যাচ্ছে অকাল প্রয়াত গীতিকবি রাজীব আশরাফের লেখা অপ্রকাশিত একটি গান। যা ব্যবহৃত হবে রহিমা আফরোজ মুন্নি পরিচালিত ‘মুক্ত কারাগার’ সিনেমায়।

রাজীবের লেখা গানটির নাম- ‘আগাছার ফুল’। এতে কণ্ঠ দেবেন আহমেদ হাসান সানি।

‘মুক্ত কারাগার’ সিনেমার নির্বাহী প্রযোজক মাহমুদ দিদার নিশ্চিত করে জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই শুরু হবে গানের রেকর্ডিং। এছাড়া জানা গেছে, প্রায় চার বছর আগে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিলো ছবিটি তৈরির জন্য, তখন রাজীব তিনটি গান দিয়েছিলেন। সেই তিনটি গান থেকেই একটি হলো ‘আগাছার ফুল’।

ইতিমধ্যে শেষ হয়েছে ‘মুক্ত কারাগার’ ছবির শুটিং। সম্পাদনার কাজও প্রায় শেষ পর্যায়ে। ২০২৪ সালের পহেলা ফাল্গুনে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটির।

উল্লেখ্য যে, রাজীব আশরাফ বিশেষ ভাবে পরিচিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের ‘ওয়ার্ড স্মিথ’, অর্থাৎ গীতিকার হিসেবে। অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ গানের কারণে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ‘হোক কলরব’ ছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘বোকা চাঁদ’ ইত্যাদি।

চলতি বছরের ১ সেপ্টেম্বর গুণী এই গীতিকার পৃথিবীকে চিরবিদায় জানান। কিন্তু চলে গিয়েও রাজীব আবারও ফিরে আসছেন তার গানের মাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share