Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

প্রকাশ পেল ‘জিতবে আবার নৌকা’র সিক্যুয়েল

ছবি: সংগৃহীত

১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রকাশিত হলো ‘জিতবে আবার নৌকা’ শিরোনামের গানটির নতুন সংস্করণ।

গানটি প্রসঙ্গে অসীম কুমার উকিল বলেন, ‘গত নির্বাচনের আগে টিম জয় বাংলার একদল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিলো। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিলো নির্বাচনী প্রচারণায়। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।’

গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রো রেল, মহামারি করোনা জয়ের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

এবারের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন গানটি ব্যবহারের আহ্বান জানান আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলসহ গানটির শিল্পী-সুরকার-গীতিকার সকলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share