Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

পুষ্পা ২ নিয়ে নতুন বিতর্ক, হাইকোর্টে মামলা

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অভিনীত সিনেমা পুষ্পা ২ এখন পর্যন্ত ভারতের চলচ্চিত্র শিল্পে অন্যতম সর্বোচ্চ আয়ের সিনেমা। তবে মুক্তির পূর্বেই বেশ কয়েকটি বিতর্কের শিকার হয়েছিল সিনেমাটি, বিশেষ করে একটি বিশেষ শোতে এক নারীর মৃত্যুর পর আল্লু অর্জুনসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

এবার নতুন বিতর্কে জড়িয়েছে পুষ্পা । ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানাচ্ছে, তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের করেছেন ‘সিনে প্রেক্ষা বিনিয়োগা দারুলা সংঘম’ এর সভাপতি জিএল নরসিমহা রাও।

মামলার আবেদনপত্রে নরসিমহা রাও দাবি করেছেন, পুষ্পা সিনেমার আয় থেকে যে মুনাফা পাওয়া গেছে, তা কম বাজেটের চলচ্চিত্রের কল্যাণ এবং ভর্তুকির জন্য আলাদাভাবে সংরক্ষণ করা উচিত। তিনি আরও বলেছেন, সিনেমাটি বিশ্বব্যাপী এক হাজার ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে এবং টিকিটের দাম ও বেনিফিট শো বৃদ্ধি এই আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। এছাড়া, বিশেষ স্ক্রিনিং অনুমোদন নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে তিনি আদালতের কাছে আবেদন করেছেন, সিনেমার মুনাফা থেকে পাবলিক থিয়েটার তৈরি এবং কম বাজেটের সিনেমাকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে শুনানি শেষে বিচারক মামলার আবেদনটির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বেনিফিট শো এবং টিকিটের দাম বৃদ্ধির সময় সীমা শেষ হয়ে গেছে। যদিও আবেদনকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে, এটি জনস্বার্থে করা হয়েছে, বিশেষত চলচ্চিত্র থেকে প্রাপ্ত মুনাফার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুনানির পর আদালত আবেদনকারীকে নির্দেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায়ের প্রতিলিপি তার দাবির সঙ্গে সংযুক্ত করতে। মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছে আদালত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share