Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

পাপারাৎজিদের দুই নায়িকার নিষেধাজ্ঞা!

মেয়েদের সাথে আনুশকা শর্মা ও রানি মুখার্জি | ছবি: ইনস্টাগ্রাম

নজর এড়াতে ক্যামেরার সামনে বাচ্চাদের আনতে চান না অনেক বলিউড নায়িকারা। তবে এই প্রসঙ্গে এবার আরও বেশি কঠর হলেন বলিউডের দুই নায়িকা। রীতিমত নিষেধাজ্ঞা জারি করেন তারা!

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, কয়েকদিন আগে নবাগত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন বলিউড অভিনেতা বরুন ধাওয়ান। পাপারাৎজিদের উপস্থিতি টের পেয়ে কন্যা সন্তানকে চাদরে পেঁচিয়ে নিয়ে যেতে হয়। এই ঘটনায় বিরক্ত দুই বলিউড নায়িকা রানি মুখার্জি ও আনুশকা শর্মা পাপারাৎজিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অনুমতি ছাড়া তাদের বাচ্চাদের কোনও ছবি তুললে পাপারাৎজিদের বিরুদ্ধে পুলিশে মামলা করবেন তারা।

বিষয়টি নিয়ে এক পাপারাৎজি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রানি মুখার্জি আমাদের কড়া হুমকি দিয়েছেন। জানিয়েছেন, আমরা যদি নিজেদের সীমা অতিক্রম করে ফেলি, তাহলে আমাদের বিরুদ্ধে মামলা করবেন তিনি। সেদিক থেকে আনুশকা শর্মার অনুরোধ করার ধরন একেবারেই আলাদা। তিনি নিজের সন্তানের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন সবাইকে। না শুনলে ব্যবস্থা নেবেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share