Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘মোনা: জ্বীন-২’ 

‘মোনা: জ্বীন-২’ সিনেমার পোস্টার । ছবি: জাজ মাল্টিমিডিয়া

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘মোনা: জ্বীন-২’। দেশের সীমানা ছাড়িয়ে এবার সিনেমাটি চলছে পাকিস্তানে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্র থেকে জানা গেছে, ‘মোনা: জ্বীন-২’ মুক্তি পেয়েছে পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে। মাল্টিপ্লেক্সসহ এ প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন ছবিটির ৮২টি শো চলছে।

বিষয়টি নিয়ে প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আর শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। আগামী ঈদুল আজহায় ‘এম আর নাইন’ সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, ‘মোনা: জ্বীন-২’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এছাড়াও সিনেমাটির অভিনয়শিল্পীদের মাঝে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share