Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পরীমণির অন্যরকম জন্মদিন

পরীমণি | ছবি: সংগৃহীত

পরীমণির জন্মদিন মানেই নতুন চমক। কিন্তু এবারের গল্পটা একেবারেই ব্যতিক্রম। এবছরের জন্মদিন ঘিরে কোনো উচ্ছ্বাস নেই এই নায়িকার।

প্রতিবার নিত্যনতুন পোশাকে, ভিন্ন কোনও থিমে নিজের বিশেষ দিনটিকে সাজান পরী। চমকে দেন আমন্ত্রিত অতিথিদেরকেও। তাইতো পরীর জন্মদিন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ থাকে প্রচুর।

এবার নেই সে রকম কোনও বিশাল আয়োজন।

এই ভিন্নতার কারণ জানতে চাইলে পরীমণি বলেন, ‘জন্মদিনটি আমার জন্য বরাবরই একটি বিশেষ দিন, আনন্দের দিন। প্রতিবারই আমি নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি। নানাই আমার বাবা, নানাই আমার মা, আমার সবকিছু। কিন্তু এবার নানা হাসপাতালে। তার একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। ১১ দিন ধরে হাসপাতালে। এক দিন পর আমার জন্মদিন। আর এই সময়ের মধ্যে নানা সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে যোগ দিতে পারবেন না। সুতরাং এই জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না। বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগাভাগি করতে চাই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
0
Share